وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ
wa numakkina lahum fil-arḍi wa nuriya fir‘auna wa hāmāna wa junūdahumā minhum mā kānū yaḥżarūn(a).
এবং আমি তাদের পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং ফিরআউন ও হামানের সাথে তাদের সৈন্যদের তা দেখিয়েছি যা তারা তাদের থেকে ভয় করত।
وَاَوْحَيْنَآ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَلْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِيْ وَلَا تَحْزَنِيْ ۚاِنَّا رَاۤدُّوْهُ اِلَيْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ
wa auḥainā ilā mūsā an arḍi‘īh(i), fa'iżā khifti ‘alaihi fa'alqīhi fil yammi wa lā takhāfī wa lā taḥzanī, innā rāddūhu ilaiki wa jā‘ilūhu minal-mursalīn(a).
আর আমি মূসার মাকে ইলহাম দিয়েছিলাম, 'তাকে দুধ পান করাও, এবং যদি তুমি তার জন্য ভয় করো তাহলে তাকে নদীতে (নীলে) ভাসিয়ে দাও। আর ভয় করো না এবং দুঃখ করো না, নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব, এবং তাকে রাসূলদের একজন করব।'
فَالْتَقَطَهٗٓ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًاۗ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕيْنَ
faltaqaṭahū ālu fir‘auna liyakūna lahum ‘aduwwaw wa ḥazanā(n), inna fir‘auna wa hāmāna wa junūdahumā kānū khāṭi'īn(a).
তাই তাকে ফিরআউনের পরিবার তুলে নিয়েছিল যাতে (পরে) সে তাদের জন্য শত্রু ও দুঃখের কারণ হয়। নিশ্চয় ফিরআউন ও হামান তাদের সৈন্যসহ ছিল অপরাধী।