وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ لَا يَسْتَوِيْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَۗ اُولٰۤىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْاۗ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰىۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ࣖ
wa mā lakum allā tunfiqū fī sabīlillāhi wa lillāhi mīrāṡus-samāwāti wal-arḍ(i), lā yastawī minkum man anfaqa min qablil-fatḥi wa qātal(a), ulā'ika a‘ẓamu darajatam minal-lażīna anfaqū mim ba‘du wa qātalū, wa kullaw wa‘adallāhul-ḥusnā, wallāhu bimā ta‘malūna khabīr(un).
এবং কেন তোমরা আল্লাহর পথে তোমাদের সম্পদ ব্যয় কর না, যখন আকাশ ও পৃথিবীর সব উত্তরাধিকার আল্লাহরই? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে (সম্পদ) ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তারা সমান নয়। তারা তাদের চেয়ে মর্যাদায় উচ্চ যারা এরপর ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। এবং আল্লাহ প্রত্যেকের জন্য উত্তম (প্রতিদান) প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আল্লাহ তোমরা যা কর তা সম্পর্কে সম্পূর্ণ অবগত।
لِلْفُقَرَاۤءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَۚ
lil-fuqarā'il-muhājirīnal-lażīna ukhrijū min diyārihim wa amwālihim yabtagūna faḍlam minallāhi wa riḍwānaw wa yanṣurūnallāha wa rasūlah(ū), ulā'ika humuṣ-ṣādiqūn(a).
(এই সম্পদ) তাদের জন্যও যারা ফকির এবং মুহাজির, যাদের তাদের গৃহ ও সম্পদ থেকে বিতাড়িত করা হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি এবং আল্লাহ ও তাঁর রাসূলের (ধর্মের) সাহায্যের জন্য। তারাই সত্যবাদী।